1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও শাল জব্দ

রবিউল আলম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৮ লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও শাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) ভোররাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযান চলাকালে সীমান্তের প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও শাল উদ্ধার করা হয়।
‎
‎জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
‎আটককৃত মালামাল নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে বলে জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
‎
‎বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর