1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় বাসে পুলিশের বিশেষ অভিযান: বিপুল হিরোইনসহ ৬ জন গ্রেফতার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত

কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হিরোইনসহ ৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম ০২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী মহাসড়কে অবস্থান নেয়।

এ সময় হোটেল তিতাস আবাসিকের সামনে দিয়ে ঢাকা মেট্রো-ব-১২-৪২৫১ নম্বরের একটি এশিয়া এয়ারকন বাস অতিক্রম করার সময় সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে বাসটি থামিয়ে ড্রাইভার ও সুপারভাইজারকে সঙ্গে নিয়ে যাত্রীদের তল্লাশি চালানো হয়।

তল্লাশীকালে ৬ জন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে মোট ১,২০০ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৮৭৫ গ্রাম।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়

আটককৃতরা হলেন— মোঃ গোলাম রহমান (২৭), মোঃ মাহবুব (২৩), মোঃ আবু সাকিব অনু (২৫), মোঃ আইমান ইসলাম ওরফে ফাহিম (২৮), নিলয় সাহা ওরফে দ্বীপ সাহা (২৫) এবং মোঃ মেহরাব আলম ওরফে অপি (২৮)। তাদের সবার বাড়ি কুমিল্লা কোতয়ালী থানা এলাকায়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর