কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রফিক (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
সোমবার (২০ এপ্রিল) কোতয়ালী থানাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের ঘোরামারা এলাকায় ওসির নির্দেশনায় ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির আইসি মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।
এসময় সন্দেহভাজন হিসেবে রফিককে আটক করা হলে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রফিক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোন্দরা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা কোতয়ালী থানাধীন ঘোরামারা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন বলে জানা যায়।
পুলিশ জানায়, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।