1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্নযুক্ত মোটরসাইকেলসহ চালক আটক, পেছনের যাত্রী পলাতক

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

কুমিল্লায় ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান চলাকালে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নযুক্ত একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল তিনটার দিকে শহরের পদুয়ার বাজার পুলিশ বক্সের সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে। কুমিল্লা-ল ১১-৮৭৪২ নম্বর মোটরসাইকেলটি থামিয়ে চালক নুর আলম নিহালকে আটক করা হয়। তিনি সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার সরফরাজ জনির ছেলে এবং লালমাই সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
‎
‎ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর মোজাম্মেল জানান, মোটরসাইকেলটিতে ব্যবহৃত হাইড্রোলিক হর্নের তীব্র শব্দে চলাচলকারী মানুষ বিরক্ত হচ্ছিলেন এবং পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পুলিশ থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। এসময় দায়িত্বে থাকা সদস্যরা গতিরোধ করলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে আটকে ফেলা হয়। তবে মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর আটককৃত নুর আলম নিহাল পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
‎
‎ট্রাফিক পুলিশ জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কে হাইড্রোলিক ও বিকট শব্দের হর্ন ব্যবহার করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে—যা আইনত নিষিদ্ধ। এসব বন্ধে নিয়মিত চেকপোস্ট ও মোবাইল টহল বৃদ্ধি করা হয়েছে।
‎
‎এ ঘটনায় কোন মামলা হবে কি না জানতে চাইলে জেলা ট্রাফিক বিভাগের টিআই সরওয়ার মোহাম্মদ পারভেজ টাইমস নিউজকে বলেন- সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৮৪ ধারায় মামলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর