1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় নাশকতার প্রস্তুতি: নিষিদ্ধ ছাত্রলীগের ২৯ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৪৪

আরিফুল ইসলাম ফারহান
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

কুমিল্লা নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৫ জনকে আটক করা হয়। মোট গ্রেপ্তার ৪৪ জন।

রবিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একাধিক টিম নগরীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে সমন্বিত অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধ অবস্থায় থাকা নেতাকর্মীদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইটসহ নাশকতার কাজে ব্যবহারের সম্ভাব্য বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। হঠাৎ পুলিশি অভিযান শুরু হলে এলাকায় আতঙ্ক তৈরি হয় এবং পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনকভাবে অবস্থান নেওয়ার সময় ২৯ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নাশকতার উপকরণ উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ বিভিন্ন ধারায় মামলা করার প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তের কাজ চলছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, সাবেক এমপি আ. ক. ম. বাহারের মেয়ে সূচনার অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সারা জেলায় অভিযান চালিয়ে মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর