কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এসময় মাদক পরিবহনের দায়ে সামসুদ্দীন উরফে বাবুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার এসআই সামসুদ্দোহা ও এসআই ইমাম উদ্দিন এর নেতৃত্বে এডভান্সড সিএনজি পাম্পের বিপরীত পাশে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট ডিউটি করা কালীন সময়ে প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করলে গাড়িটি আটক করা হয়। পরে আটককৃত গাড়ির মধ্য থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, লক্ষীপুর জেলার সদর থানার লক্ষীপুর সতর জুমুর সিনেমা হলের পিছনের শফিকুল হাওলাদার এর ছেলে মোঃ সামসুদ্দীন উরফে বাবুল (৩২)। থানা পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সামসুদ্দীন উরফে বাবুল মাদকদ্রব্য চোরাচালান চক্রের সক্রিয় সদস্য ও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে সে স্বীকার করে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত সামসুদ্দীন উরফে বাবুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।