1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার সদর দক্ষিণে কৃষিজমির মাটি কাটায় ৫ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২২৯ বার পঠিত

মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের দায়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পাঁচটি ইটভাটাকে মোট ১৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন— সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

এছাড়াও অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেন, সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পাঁচটি ইটভাটাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—
চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে — ৫ লাখ টাকা, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে — ২ লাখ টাকা, জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকসকে — ২ লাখ টাকা, ইউনূস ব্রিকসকে — ২ লাখ টাকা ও ইলিয়াছ ব্রিকসকে — ২ লাখ টাকা।

ম্যাজিস্ট্রেট জানান, আইনের ৫(১) ধারায় কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে ইট প্রস্তুতের উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই আইনের ১৫(১) ধারায় এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর