1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার সদর দক্ষিণের চাষাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, এস্কেভেটর জব্দ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২৪৩ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার (০৫ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের চাষাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর (ভেকু) জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তি মো. তৌহিদুল ইসলাম (২১) কে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন ধনাইতরী এলাকার আব্দুল মান্নানের ছেলে।

অভিযান পরিচালনা করেন— সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি চক্র কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন ভরাট কাজে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিকাটা চলাকালীন সময়েই এস্কেভেটরটি জব্দ করা হয়।

কৃষিবিদদের মতে, জমির উপরিভাগের ৪ থেকে ৬ ইঞ্চি গভীর মাটিতেই অধিকাংশ পুষ্টিগুণ বিদ্যমান থাকে। এই উর্বর মাটির স্তর কেটে নেওয়ার ফলে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে অতিরিক্ত সার প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না এবং কৃষকদের উৎপাদন ব্যয় বহুগুণে বেড়ে যায়।

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমির মাটিকাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে এবং অবৈধ মাটিকাটার বিষয়ে কোথাও তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর