1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে নিষিদ্ধ পিরানহা বিক্রি করায় ‎ভ্রাম্যমাণ আদালতের জরিমানা‎

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযানে প্রায় ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
‎
‎রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।
‎
‎অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইদুল ইসলামসহ পুলিশের একটি টিম।
‎
‎অভিযান চলাকালে বাজারের একটি মাছের দোকান থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মাছ বিক্রেতা রাসেল এর বিরুদ্ধে মৎস্য আইনের আওতায় ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে। পরে জব্দকৃত প্রায় ৫০ কেজি মাছ কংশনগর বাজারের সংলগ্ন একটি এতিমখানায় বিতরণ করা হয়।
‎
‎মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, “পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি মাছ। এটি দেশীয় মাছ ধ্বংস করে জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। সরকার এই মাছের উৎপাদন, চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাজারে যেন কেউ এ মাছ বিক্রি না করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”
‎
‎অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যদি কেউ পিরানহা বিক্রি করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর