1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে চুরি ডাকাতি ও মাদক মামলার ৬ আসামী গ্রেফতার

আলমগীর হোসেন বাচ্চু
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি, ডাকাতি ও মাদক মামলার এবং ওয়ারেন্টভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে। গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম-১, এসআই নুরুল ইসলাম-২, এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা এবং একই উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, মাদক মামলা ও ওয়ারেন্টভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলো- জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের জালাল এর ছেলে মেহেদী হাসান (২৫), ফরিদ মিয়ার ছেলে রবিউল হাসান (২২), তাজুল ইসলামের ছেলে দেলোয়ার (৩০), একই উপজেলার ষোলনল ইউনিয়নের কোশাইয়াম গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম (২৩), শাহদৌলতপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে রেজাউল করিম (২৬) ও দিনাজপুর জেলার বিরল থানা মোহনপুর গ্রামের খলিল আলীর ছেলে খোকন আলী (২৮)। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন, গতকাল ২৮ ডিসেম্বর (শনিবার) দুপুর ১২ টায় আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বুড়িচং থানা এলাকায় চুরি, ডাকাতি ও মাদক ব্যবসা বন্ধ করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর