কুমিল্লা দেবিদ্বার উপজেলার বাদশা রুবেল হত্যা মামলার আসামি মহিলা লীগের সদস্য তানিয়া সুলতানা বীথিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ২টার সময় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। ওসি জানান, গ্রেপ্তারকৃত বীথি হত্যাসহ ৪টি মামলার আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। বীথি কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থক ছিলো। বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।