1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের তিন দিন পর রিপন মিয়া (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাপাতলী গ্রামের মৎস্য প্রকল্প থেকে লাশটি উদ্ধার করা হয়।
‎
‎নিহত রিপন ওই গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানায়, গত শুক্রবার রাতে রিপন পার্শ্ববর্তী চাপাতলী গ্রামের একটি মাহফিলে যান।
‎
‎পরদিন সকালে পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাবা রমিজ উদ্দিন রবিবার বিকেলে দাউদকান্দি মডেল থানায় জিডি করার জন্য আসেন। তখন এলাকার কিছু সূত্র থেকে খবর আসে, মৎস্য প্রকল্পে রিপনের লাশ ভেসে উঠেছে। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
‎
‎নিহতের বাবা রমিজ উদ্দিন বলেন, ‘পাশের বাড়ির গুরুচরণ দাসের বড় ছেলে বিশ্বজিতের স্ত্রীর রিংকির সঙ্গে আমার ছেলে রিপনের চার বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিশ্বজিৎ আমার ছেলে রিপনকে মাহফিল থেকে ডেকে হত্যা করে মাছের প্রজেক্টে লাশ ফেলে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘নিহতের পরিবার রিপনের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করতে আসলে এলাকা থেকে তার লাশ ভেসে উঠার খবর আসে। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য আগামীকাল সকালে কুমিল্লায় পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর