1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার তিতাসে যুবককে ৪ টুকরো করার ঘটনায় অভিযুক্ত দম্পতি গ্রেপ্তার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পঠিত

কুমিল্লার তিতাসে নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করে দেহ ৪ খণ্ডিত করার ঘটনায় তার বিচ্ছিন্ন দুটি হাত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নজরুল ইসলাম ভূঁইয়া তিতাস থানার মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে। গ্রেপ্তারকৃত দম্পতি একই ইউনিয়নের মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৩৫) ও তার স্ত্রী স্মৃতি আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট রাত ১০টার দিকে নজরুল ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে তার বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় নজরুলের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে পুলিশ মোহাম্মদ হোসেন ও তার স্ত্রী স্মৃতি আক্তারকে চিহ্নিত করে প্রথমে আটক করেন। পরে আটককৃত ব্যাক্তিদেরকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ভিকটিম নজরুলকে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি বস্তায় ভরে নদীতে ফেলে দেয় মর্মে স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ও ডুবুরি দল অভিযান চালিয়ে একটি বস্তা উদ্ধার করেন, যেখানে নিহত নজরুলের বিচ্ছিন্ন দুটি হাত পাওয়া যায়।

‎এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদ উল্যাহ টাইমস নিউজকে বলেন, গ্রেফতারকৃত দম্পতি হত্যার দায় স্বীকার করেছেন। তারা নিহত নজরুলের দেহ ৪ টুকরো করে নদীতে ফেলে দেয়। তার মধ্যে একটি অংশ উদ্ধার করা হয়েছে। আর বাকি তিনটি অংশ উদ্ধারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর