1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে তিন হাজার টাকায় স্ত্রীর সতীত্ব বিক্রি, স্বামীসহ গ্রেফতার- ৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

‎কুমিল্লার চৌদ্দগ্রামে তিন হাজার টাকার বিনিময়ে স্ত্রীর সতীত্ব বিক্রি করার অভিযোগে স্বামীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎শুক্রবার রাতে থানায় মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন—স্বামী রাজু আহমেদ (২৬), তার সহযোগী বেলাল হোসেন (৩৫), মো. হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) ও আবুল কালাম (৪৫)। তারা সবাই নোয়াখালীর সুধারাম থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
‎
‎ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে।
‎
‎এজাহারে বলা হয়, ২০২৩ সালে রাজুর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। মাদকাসক্ত রাজুর সঙ্গে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। সম্প্রতি পারিবারিক সমঝোতার পর স্ত্রীকে আবার সঙ্গে নিয়ে আসে রাজু। পরে কুমিল্লায় কর্মস্থলে নিয়ে গিয়ে ইটভাটায় থাকার ব্যবস্থা করে।
‎
‎অভিযোগ অনুযায়ী, ১৬ অক্টোবর রাতে রাজু নিজের স্ত্রীকে কৌশলে বন্ধু বেলালের হাতে তুলে দেয়। এতে বেলাল তাকে প্রথমবার ধর্ষণ করে। পরে ১৮ অক্টোবর রাজুর আরও দুই বন্ধু হৃদয় ও মহিন পালাক্রমে নির্যাতন চালায়। ২০ অক্টোবর ফের ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী বাধা দেন।
‎
‎স্বামীর হুমকির কারণে প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে একই ভাটার এক শ্রমিক ঘটনাটি তার বাবাকে জানালে পরিবার এসে তরুণীকে উদ্ধার করে। এরপর শুক্রবার রাতে থানায় এজাহার দায়ের করা হয়।
‎
‎চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগের পরপরই আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছি। মামলার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর