1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: আটক- ২

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী ওই ছাত্রী শুক্রবার (২১ মার্চ) সকালে বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪জনকে আসামী করে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলো- কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামে প্রভাত চন্দ্র সরকারের ছেলে রতন চন্দ্র সরকার। ভূক্তভোগী ওই স্কুল ছাত্রী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। সে কচুয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১৯ মার্চ বিকেলে চান্দিনা ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা কৈলাইন বাজারে বন্ধুর সাথে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।

ভূক্তভোগী ওই ছাত্রী জানায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিক্সা যোগে বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ৫-৬ জন যুবক আমার অটোরিক্সাটি থামিয়ে অটোরিক্সা চালক ও আমাকে চর থাপ্পর দিয়ে টেনে হেঁচরে জমির মাঝে একটি সেলু মেশিনের ঘরে নিয়ে যায়। অটোরিক্সা চালককের হাত-পা বেঁধে পাঁচ যুবক আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে তারা আমাদের সেখানে ফেলে রেখে চলে যায়। অনেকক্ষণ পর আমি জ্ঞান ফিরে পেয়ে অটোরিক্সা চালকের হাত-পায়ের বাঁধ খুলে দিলে ওই অটোরিক্সা চালক আমাকে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন (২০ মার্চ) সন্ধ্যায় আমি ওই অটোরিক্সা নিয়ে আবারও কৈলাইন বাজারে এসে দুই ধর্ষককে চিনতে পেরে তাৎক্ষণিক ঘটনাটি বাজারে উপস্থিত মানুষকে অবহিত করলে মানুষ তাদেরকে আটক করে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষনিক আটক করা হয়। পরদিন ভূক্তভোগী ওই স্কুল ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর