1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় ৪ জন নিহতের ঘটনায় মামলা, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী-পুলিশ ও সড়ক বিভাগ

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ইউটার্নে গতকাল শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উল্টো পথে চলা হানিফ পরিবহনের একটি বাসের কারণে চট্ট মেট্রো -ঢ-৮১-১৪৪৩ নাম্বারের একটি সিমেন্টবাহী লরি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ঢাকা মেট্রো -গ-৪৩-৩১৪২ এর একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হানিফ পরিবহনসহ লরির অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই মো. আনিসুর রহমান।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া থানাধীন হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। জানা যায়, প্রাইভেটকারটি চালাচ্ছিলেন বড় ছেলে আবুল হাশেম। এদিকে ঘটনার সময় লরির সামনের অংশের নিচে চাপা পড়ে সিএনজির তিন যাত্রীও আহত হন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

‎কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ- পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে হানিফ পরিবহনসহ লরির অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে আর তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রতিবেদন জমা দেওয়া হবে।

এদিকে ঘটনার পর আজ শনিবার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সকল যানবাহন সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে ঘুরে চলাচল করার নির্দেশ দেন।

‎সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান বলেন, ইউটার্নটি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল রোববার (২৪ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ে সড়ক ও যোগাযোগ বিষয়ক সমন্বিত সভা হবে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে এ ঘটনায় হোটেল নুরজাহানের মালিককে দোষী করে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তার মধ্যে কুমিল্লার কাগজের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম হৃদয় তার ফেসবুক পোস্টে লিখেন-‎ “উল্টো পথে আসা বাসের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, যাতে চারটি প্রাণ ঝরে গেছে। এর জন্য মূলত দায়ী নূরজাহান হোটেল। এই হোটেল থেকেই নিয়মিতভাবে বাসগুলো উল্টো পথে বের হয় এবং দুর্ঘটনা ঘটায়। তাই হোটেল কর্তৃপক্ষকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত।”

‎পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্ন বন্ধ রাখার সিদ্ধান্তের বিরোধীতা করে তিনি প্রস্তাবনার জন্য পরামর্শ দিয়ে বলেন- “ঢাকা-মুখি মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউ-লুপ বন্ধ না করে সেখানে দৃশ্যমান স্পিড ব্রেকার নির্মাণ করা জরুরি। যেমন: হালকা স্পিড ব্রেকার, রাবার স্পিড হাম্প, বা ছোট ছোট সেফটি ব্যারিয়ার যা যানবাহনকে সম্পূর্ণ থামিয়ে না দিয়ে কেবলমাত্র গতি নিয়ন্ত্রণ করবে। এটি মূলত দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক। এটি একটু দূরে নির্মাণ করা দরকার যাতে ইউ-লুপের আগেই গতি কমে।

একইসঙ্গে নূরজাহান হোটেলের বাসগুলো যাতে উল্টো পথে না আসে সে জন্য কঠোর নির্দেশনা প্রদান করা প্রয়োজন। হোটেল কর্তৃপক্ষ আপাতত হ‍্যাঁ হ‍্যাঁ সম্মতি জানালেও বাস্তবে তারা আগের মতোই আচরণ করবে। অন্যদিকে, ইউ-লুপ বন্ধ করে দয়াপুরের ইউ-লুপ ব্যবহার করলে সেখানে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়বে, কারণ ওই স্থানে উভয় দিকে সংযোগ সড়ক রয়েছে। তাছাড়া সেখানে দুই পাশের মহাসড়ক প্রশস্ত নয়। পদুয়ার বাজার ইউ-লুপে প্রশস্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর