1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় সম্রাট মামুন হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত তিতাসের সম্রাট মামুন হত্যা মামলার মূল আসামি আবু সাত্তারকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিচারিক আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন। থানা সূত্রে জানা যায়, রবিবার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে সাড়ে ৪টায় উপ-পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। গ্রেফতারকৃত আসামি আবু সাত্তার দাউদকান্দি পৌরসভার (১নং ওয়ার্ড) নূরপুর গ্রামের হাশেম মিয়ার ছেলে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ‎জানান, সোমবার দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে, বিচারিক আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন। উল্লেখ্য, গত শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে(মোড়ে) তাকে কুপিয়ে হত্যা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর