1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ প্রকাশ করায় ‎সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

রবিউল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকদের ব্যানার ফেস্টুন হাতে অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা ৫ আগস্টের আগে একটি পেশিশক্তির কাছে জিম্মি ছিলাম, এখন বহু পেশিশক্তির কাছে জিম্মি। আমার দশ পত্রিকার সাংবাদিক এম হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলা সাংবাদিক সমাজের কণ্ঠরোধের ষড়যন্ত্র। সত্য প্রকাশের কারণে বারবার তাকে টার্গেট করা হচ্ছে।”

‎বক্তারা আরও বলেন, “আজ এম হাসানের নামে মামলা হয়েছে, কাল আমাদের সবার নামেই হতে পারে। যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তবে এ অপশক্তির দমন সম্ভব নয়। এম হাসান যেই প্রতিবেদনটি প্রকাশ করেছেন সেটি সকল সাংবাদিকতার নীতিমালা মেনেই প্রকাশিত হয়েছে।”

মানববন্ধনে কুমিল্লার কাগজের উপসম্পাদক জহির শান্ত বলেন, “আমরা জানতাম একদিন এম হাসানের বিরুদ্ধে মামলা হবে বা হামলা হবে। কারণ সত্যবাদী সাংবাদিকতার সমাজে কোনো স্থান নেই। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। এবার বিএনপির এক নেতা তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।”

এসময় ‘আমার দেশ’ কুমিল্লা প্রতিনিধি এম হাসান বলেন, “আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, নিউজে কাউকে ছাড় দেয়া হবে না। সেই আদর্শ নিয়েই আমি কাজ করছি। মামলা, হামলা, রক্তাক্ত আক্রমণ দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। কলম থামবে না।”

‎কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সাফি এবং সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন—যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন চৌধুরী, বৈশাখী টিভি কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার দেশ পাঠকমেলা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি জাহিদুর রহমান, নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি মহিউদ্দিন, খবরের কাগজ প্রতিনিধি জহির শান্ত, রূপসী বাংলা প্রতিনিধি এন কে রিপন, কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, দেশ টিভি প্রতিনিধি সুমন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি শাহীন আলম, নয়া দিগন্ত প্রতিনিধি ফাহিমসহ আরও অনেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর