1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার বালুতুপায় বালু জব্দ, প্রকাশ্যে নিলামে উঠালো প্রশাসন

টাইমস নিউজের ডেক্স প্রতিবেদন
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার পঠিত

কুমিল্লায় অবৈধভাবে বালু দ্বারা পুকুর ভরাট করার অপরাধে ভরাটকৃত বালু জব্দ করে তা প্রকাশ্যে নিলামে তুলেছেন জেলা প্রশাসন। সোমবার (৭ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলাধীন জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর মৌজার বালুতুপা গ্রামে এ নিলামের আয়োজন করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। এ সময় আনুমানিক ১ লক্ষ ২০ হাজার ঘনফুট বালু নিলামে তুলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোশেদ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী আবু বকর চৌধুরী।

এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান সাংবাদিকদের জানান- বালুতুপা নামে এই এলাকায় একটি শতবছরের পুকুর ছিলো। যেটি একটি কুচক্র মহল বালু দ্বারা ভরাট করে ফেলেছে। তারই পেক্ষিতে আমরা মোবাইল কোট পরিচালনা করেছি। পরিবেশ অধিদপ্তর থেকেও এখানে কয়েকবার আসা হয়েছে। এখানে যে বেআইনিভাবে বালু দিয়ে পুকুরটি ভরাট করা হয়েছে। তা আমরা জব্দ করেছি। যা আজকে প্রকাশে নিলামে তুলা হয়েছে। সেই অথ সরকারি কোষাগারে জমা হবে। অভিযানটি জেলা প্রশাসনের উদ্যোগে সম্পূণ করা হয়েছে। আমরা পুনরায় এ পুকুরটি খনন করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো। যারা এ ধরণের কাজে জড়িত থাকবে, তাদের জন্য আমাদের ম্যাসেজ – যারা এভাবে পুকুর ভরাট করবে, তারা কেউই ছাড় পাবে না। পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে, তা খুবই কঠোর। সেই পেক্ষিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চকবাজার পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম এ কাজে সহায়তা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর