1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার তিতাসে পৃথক অভিযানে অস্ত্রসহ চার নারী গ্রেফতার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

কুমিল্লার তিতাসে থানা পুলিশের পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ চার নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে থানার দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন— সাহাপুর এলাকার ফারহানা (২৯), আমিনা (৩৭), জোবেদা (৩১) ও শান্তি বেগম (৬০)।
‎
‎অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী জানান, অভিযানে ১টি বিদেশি রিভলভার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ২টি পাইপগান, ১০টি সীসা কার্তুজ এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
‎
‎তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যাহ টাইমস নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এক অভিযানে তিন নারী এবং অন্য অভিযানে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎ওসি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর