1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তা নিহত, গুরুতর আহত আরও কয়েকজন

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযান চলাকালে রুপম বড়ুয়া নামে এক উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এসময় দুর্বৃত্তদের হামলায় এসআই তোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে উপজেলার হারবাং বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে ধরার জন্য অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে রুপম বড়ুয়া গুরুতর আহত হন। পরে আহত রুপমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রুপম বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত রুপম বড়ুয়া হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা জোরদার করা হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর