1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ওয়েলিংটনে ব্রুকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

টাইমস নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

এই মুহূর্তে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হ্যারি ব্রুক। ২৩ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে ৮টি সেঞ্চুরি করে ফেলেছেন। আছে ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংসও। এই তরুণ তুর্কির অনবদ্য শতরানের ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইংল্যান্ড। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম ব্যাট করার আমন্ত্রণ জানান বেন স্টোকসকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৫৫ রান। শুরুটা ভালো হয়নি ইংলিশদের। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই হেনরির শিকার হয়ে ফেরেন ওপেনার বেন ডাকেট। আরেক ওপেনার জ্যাক ক্রলি হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হলে ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জো রুট ও জ্যাকব বেথেলকে দ্রুতই সাজঘরে ফেরান আগের টেস্টে অভিষিক্ত নাথান স্মিথ। মাত্র ৪৩ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। তবে পঞ্চম উইকেট জুটিতে ১৭৪ রান যোগ করে বিপর্যয় সামাল দেন হ্যারি ব্রুক ও ওলি পোপ। হ্যারি ব্রুক শতকের দেখা পেলেও ৬৬ রান করে আউট হন পোপ। আর ২ রান করে প্যাভিলিয়নের পথ দেখেন বেন স্টোকস। এই দুজনকেই সাজঘরে ফেরান পেসার ও’রোর্ক। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তোলা ব্রুক ১১৯ রানে ব্যাট করছেন। অন্যদিকে, ক্রিস ওকস অপরাজিত রয়েছেন ১৫ রানে। প্রথম ইনিংসে কত রানে গিয়ে থামে ইংলিশরা, এটাই এখন দেখার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর