1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

এনসিপি নেতা হান্নান মাসউদের বিরুদ্ধে ৫২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ, নতুন বিতর্ক

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪২ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন ইটভাটা থেকে প্রায় ৫২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান দায়িত্ব নেওয়ার পর অবৈধ ও পরিবেশবিরোধী ইটভাটার বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি চক্রকে ব্যবহার করে এনসিপির নেতা হান্নান মাসউদ হাতিয়ায় ব্যাপক চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

টাইমস নিউজের অনুসন্ধানে জানা যায়, হাতিয়ায় বর্তমানে অন্তত ৩২টি ইটভাটা রয়েছে, যেগুলোর বেশিরভাগই পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এবং অবৈধ। জুলাই- আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ভাটা সচল রাখার নামে প্রতিটি ভাটা থেকে গড়ে ১ লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা আদায় করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে আরও ৪টি ইটভাটা থেকে গড়ে ৫ লাখ টাকা করে ২০ লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

চাঁদার টাকা আদায়ের জন্য একটি কমিটি গঠন করা হয় বলেও অনুসন্ধানে উঠে এসেছে। ওই কমিটিতে সভাপতি হিসেবে এস আর ব্রিকস ফিল্ডের মালিক তানভির এবং সাধারণ সম্পাদক হিসেবে সাজ্জাদ ব্রিকস ফিল্ডের মালিক আমজাদের নাম উল্লেখ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে তমরুদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইটভাটা মালিক আলাউদ্দিন বাবু বলেন, জুলাই-আগষ্টের পর পরিবেশবিরোধী ইটভাটার বিরুদ্ধে সরকার কঠোর বিধিনিষেধ জারি করলে গত বছরের নভেম্বরে হাতিয়ার সকল ব্রিকস ফিল্ডের মালিকদের নিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদ একটি মিটিং ডাকে। আমরা সবাই উপস্থিত হলে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও ভাটা বন্ধের ভয় দেখিয়ে আমাদের সবার কাছ থেকে ১ লক্ষ টাকা করে আদায় করা হয়। আর আওয়ামীলীগ করার কারণে ৪জনের থেকে ৫ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা আদায় করা হয়েছে আমার সামনে।

তবে অভিযোগের বিষয়ে জানতে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এতে তার বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের নোয়াখালীর উপ-পরিচালক শওকত আরা কলি ও সহকারী পরিচালক নুর হাসান সজীবকে একাধিকবার কল দেওয়া হলে কেউই ফোন রিসিভ করেননি।

এদিকে স্থানীয়দের দাবি, পরিবেশ রক্ষার নামে যদি চাঁদাবাজি হয়ে থাকে, তাহলে তা অত্যন্ত গুরুতর বিষয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এবিষয়ে জানতে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালীর উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনিও ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর