1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

উল্টো চলা হোটেলের বাসকে বাচাঁতে গিয়ে কাভার্ডভ্যান পড়লো প্রাইভেট কারের উপর, ঘটনাস্থলেই নিহত- ৪

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হোটেল নুরজাহান থেকে বের হয়ে উল্টো পথে হানিফ পরিবহনের একটি বাস চলার সময় সেটিকে বাঁচাতে গিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ইউটার্নে থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বেলা অনুমান সাড়ে ১২টার সময় সদর দক্ষিণ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ইউটার্নে এ ঘটনা ঘটে।

‎নিহত চারজন হলেন- মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তার বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিস জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে চৌয়ারা বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান জানান, নিহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী বলেন, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল। এ সময় ঢাকাগামী কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

তিনি আরও বলেন, এ সময় প্রাইভেট কার ও একটি সিএনজি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেটকার থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর