1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন, না হলে আমি যাবো না- চাঁদপুরে কথিত ছাত্রদল নেতা

টাইমস নিউজের ডেক্স প্রতিবেদন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়কে যানবাহনের গতিরোধ করে চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত কথিত এক ছাত্রদল নেতাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়েছেন থানা পুলিশের একটি টিম। মঙ্গলবার রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন এলাকায় ফরিদগঞ্জ থানা পুলিশের এক উপ-পরিদর্শক ওই নেতাকে আটক করতে গেলে বাঁধার মুখে পড়েন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক করতে যাওয়া পুলিশের উপ-পরিদর্শককে ওই নেতা বলছেন, ‘আমাকে থানায় নিতে হলে, ওসিকে আসতে বলেন। না হলে, আমি যাবো না। এসময় পুলিশের সেই উপ-পরিদর্শক তার ওসির সঙ্গে কথা বলার সময় মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টাও করেন ইউনিয়ন ছাত্রদলের ওই কথিত নেতা। পুলিশকে বাধা প্রদানকারী ওই ব্যক্তি কাবী পণ্ডিত (২৫) নিজেকে ইউনিয়ন সভাপতি দাবি করলেও ছাত্রদলের কেউ তার পদবির বিষয়টি নিশ্চিত করেননি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, ওই এলাকার একটি দোকানের সামনে থেকে ছাত্রদল নেতা কাবী পণ্ডিতকে আটক করতে গেলে তিনি বাধা দেন এবং পুলিশের হাতে থাকা মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের কাজে বাঁধা দেওয়ায় তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর