1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে বিক্ষোভরত ছাত্র-জনতার কাছে এ কথা জানান তিনি। দিনাজপুরের বিরল থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেন ক্ষুব্ধ ছাত্রজনতা। এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। সাবেক রাষ্ট্রপতি কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে আমিও মর্মাহত। এ ঘটনা আমার অগোচরে ঘটেছে। এটার সঙ্গে যারা জড়িত, ইতিমধ্যে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া একটি হাই পাওয়ার কমিটি করে দেয়া হয়েছে। আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর