1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আদালতের আদেশ উপেক্ষা করে আত্রাইয়ে জোরপূর্বক ঘর নির্মাণ, এলাকায় উত্তেজনা

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে ও মামলা সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণকাজ চালানো হচ্ছে। আদালতের নোটিশ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে একই গ্রামের মৃত তছিমুদ্দিনের পুত্র মো. বেদারুল ইসলাম বাদী হয়ে এবং মৃত আবু তালেবের পুত্র আবু তাহের, মো. সাইদ, মো. জাহাঙ্গীর ও মো. সাইদের পুত্র মো. রাজ্জাককে বিবাদী করে মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে আদালত জেএল নং-২৪, সিএস খতিয়ান নং-৪৪, আরএস খতিয়ান নং-১৬৪ এবং হাল দাগ নং-৮০৭ ও ৮০৮ভুক্ত সম্পত্তিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ৪ নভেম্বর বিবাদীপক্ষ গোপনে নির্মাণসামগ্রী এনে ওই জমিতে ঘর নির্মাণ শুরু করে।

বাদী বেদারুল ইসলাম অভিযোগ করে বলেন, “আদালতের নির্দেশনা অমান্য করে তারা জোরপূর্বক ঘর তুলছে। বাধা দিতে গেলে আমাদের ওপর হামলার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয়দের ভাষ্য, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধরনের দখল ও নির্মাণ এলাকায় বিরল ঘটনা। এতে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বাদীপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে থানায় ও সংশ্লিষ্ট ভূমি অফিসে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ শুরু করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর