1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতার অভিযোগ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার শাহগোলা ইউনিয়নের নিকটবর্তী ভবানীপুর বাজার এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে রাতের আঁধারে একের পর এক ক্যাবল লাইনের তার কেটে নাশকতার অভিযোগ উঠেছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ক্যাবল ব্যবসায়ীরা এবং ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে গভীর রাতে ক্যাবল লাইনের গুরুত্বপূর্ণ অংশ কেটে দিচ্ছে। এর ফলে পুরো এলাকার টিভি ও ইন্টারনেট সংযোগ বারবার বিঘ্নিত হচ্ছে। এমন ঘটনার পুনরাবৃত্তিতে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম মোছা. কোহিনূর বেগম (৫০)। তিনি “এইচকে ক্যাবল” প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং আত্রাই উপজেলার মির্জাপুর-ভবানীপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি জানান, বারবার লাইনের তার কেটে দেওয়ায় তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে গ্রাহকদের কাছে নিয়মিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনামও ক্ষুণ্ন হচ্ছে।

ভুক্তভোগীরা আরও জানান, প্রতিবার তার কেটে ফেলার পর তা মেরামত করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি সেবার মান নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে ব্যবসার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারাও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নিয়মিত এ ধরনের নাশকতার কারণে ইন্টারনেট ও টেলিভিশন সংযোগে বিঘ্ন ঘটছে, যা শিক্ষার্থী, চাকরিজীবী এবং সাধারণ গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদারের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, “ক্ষতিগ্রস্ত ক্যাবল ব্যবসায়ীদের আমি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে, যা পুরো এলাকার স্বাভাবিক পরিবেশ ও ব্যবসায়িক কার্যক্রমকে হুমকির মুখে ফেলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর