1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, ৭ মামলায় ২০ হাজার টাকা জরিমানা

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলামের নেতৃত্বে উপজেলার বিহারিপুর, বেউলা, শুকটিগাছা, বান্ধাইখাড়া, মির্জাপুর, বারনিতলা ও আহসানগঞ্জ স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম জানান, বাজারে অনুমোদনবিহীন অকটেন ও পেট্রোল বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী উপজেলার বিভিন্ন বাজারে তল্লাশি চালানো হয়। অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৫ টাকার পরিবর্তে ১২০ টাকা এবং ১১৬ টাকার পেট্রোল ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল।

এ অপরাধে বিভিন্ন দোকানে ৭টি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর