1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে ব্যবসায়ীকে মারপিট করে সাড়ে ৭লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে সবুজ হোসেন (২৬) নামে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় সাড়ে ৭লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগঞ্জ-আত্রাই সড়কের বার বিঘা ডাবল ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ধান ব্যবসায়ী সবুজ হোসেন উপজেলার ভোঁপাড়া পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
‎
‎সবুজ হোসেনের ভাই ইউপি মেম্বার বিপ্লব হোসেন জানান,তার ভাই সবুজ হোসেন ভোঁপাড়া বাজারে ধানের ব্যবসা করেন। বৃহস্পতিবার উপজেলার পতিসর বাজারে যান ধানের টাকা নিতে। রাত অনুমান পৌনে ৮টা নাগাদ ৭লাখ ৪৫হাজার টাকা নিয়ে আরেক ভাই সজিবসহ মোটরসাইকেল যোগে ফিরছিল। এসময় কালীগঞ্জ-আত্রাই সড়কের বার বিঘা ডাবলব্রীজ এলাকায় পৌছলে ছিনতাইকারীরা মারপিট করে ৭ লাখ ৪৫ হাজার টাকা এবং একটি সামসাং মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
‎
‎বিপ্লব হোসেন আরো জানান, ছিনতাইকারীরা চারটি মটরসাইকেলে ৮/১০জন ছিল এবং সবাই হেলমেট পরিহিত অবস্থায় ছিল। 
‎
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি অনেকটায় রহস্যজন বলে মনে হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর