1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা ও ঘর-বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত- ৩

সোহেল রানা
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২১৮ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একজন মৎস্য চাষীসহ ৩ জন-কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আহতরা হলেন- বাগরামা গ্রামের মৃত এ.কে.এম ফজলুল হকের ছেলে মো. মাহবুব আলম লিটন (৫২), লিটন এর ছেলে আল আমিন (২৭) ও মাহবুব রাকিবুল হাসান (২৫)। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিপক্ষ বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম মেম্বার এসময় দলবল নিয়ে ওই ব্যবসায়ীর ঘর-বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। গত মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামে ওই ঘটনা ঘটে।

এদিকে ওই ঘটনায় কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর ৪নং আমলী আদালতে গত বৃহস্পতিবার (২০ মার্চ) একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. মাহবুব আলম লিটন। এতে বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম মেম্বার (৫৫), একই গ্রামের আবুল হাসেমের ছেলে শিপন (২৩), আমির হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৩), আবুল হোসেন এর ছেলে ফরহাদ (২৩, আঃ লতিফের ছেলে মেহেদী (২৫) সহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামী করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. মাহবুব আলম লিটন মৎস্য প্রকল্প পরিচালনা ও পাইকারী-খুচরা মাছ ব্যবসা করেন। পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করে আসছে স্থানীয় আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম। আদালত তাকে সম্প্রতি খালাস দেওয়ায় ওই আওয়ামী লীগ নেতার নির্দেশে কয়েক জন দুষ্কৃতকারী কুমিল্লা শহরের শাসনগাছায় জনতা ব্যাংক সংলগ্ন এলাকায় লিটনকে হত্যার চেষ্টা করে। সেখান থেকে রক্ষা পেলেও মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পূর্ব পরিকল্পিত ভাবে দা, ছেনি, লাঠি-সোটা সহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে লিটনের বসত বাড়ীতে অতর্কিত হামলা চালায়। এসময় বাঁধা দিলে তাদের ৩ পিতা-পুত্রকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এছাড়া তার বসত ঘরের মূল্যবান মালামাল লুট ও অন্যান্য মালামাল ভাঙচুর করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ‘প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি মাহবুব আলম এর বাড়িতে হামলা হয়েছে পরে। এর আগে মাহবুব প্রতিপক্ষের কয়েকজনকে মারধর করেছে। তবে মাহবুব আলম এর পরিবারের লোকজন আহত হয়েছে বেশি এবং তার ঘর-বাড়িতে ভাঙচুর হয়েছে।’ তিনি আরও জানান, উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর