1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

অবশেষে নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র আইভী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২২৮ বার পঠিত

নারায়ণগঞ্জের সিটি সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ মে) সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় আইভীর গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এসে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে আইভীর সমর্থকরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানায় তারা। নেতাকর্মীরা রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখে। আইভীর গ্রেফতার ঠেকাতে দেওভোগের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে এসে জড়ো হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে আইভী বলেন, তাদের (পুলিশদের) বলবা, আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে। এদিকে, পুরো এলাকা ঘিরে ফেলার ফলে বাড়ির ভেতরেই গ্রেফতার করতে আসা পুলিশের দলটি আটকা পড়ে। রাত ১২টার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স আসে ঘটনাস্থলে। অনেকক্ষণ আইভীর কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনার পর মধ্যরাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করে। পরে আইভীকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর