1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

অনৈতিকভাবে যুবককে আটক, ২০ ঘন্টা পরেও আটকের কারণ জানে না পুলিশ!

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

কুমিল্লার বুড়িচং থানাধীন নিমসার এলাকা থেকে আরিফ নামে এক যুবককে আটকের পর প্রায় ২০ ঘন্টা অতিবাহিত হলেও ঠিক কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানেন না আটককারী পুলিশ অফিসার। আটকের বিষয়ে ফাঁড়ির আইসি ও থানার ওসি জানলেও ঠিক কি কারণে তাকে আটক করা হয়েছে তা কেউই জানেন না। ১৯ মার্চ (বুধবার) সন্ধা অনুমান সাড়ে ৬টার দিকে নিমসারের পরিহলপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করেন বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর জিয়া।

ভু্ক্তভোগী আরিফের পরিবারের দাবি- রাজনৈতিক পরিচয়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি হয়রানীর উদ্দেশ্যে আরিফকে ইফতারীর সময় পুলিশ দিয়ে ধরে নিয়ে যায়। আর স্থানীয় মেম্বার কবির হোসেন টাইমস নিউজকে জানান, ফাঁড়ির পুলিশ আরিফকে ইফতারির সময় নিমসার এলাকা থেকে আটক করে নিয়ে গেছে। তবে কোন অপরাধে তাকে আটক করা হয়েছে তা তিনি জানেন না। আটককৃত আরিফ জেলার বুড়িচং থানাধীন নিমসারের পরিহলপাড়া এলাকার মৃত আলী আশরাফের ছেলে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, বিএনপি নেতা পরিচয়ে সাইফুল নামে এক ব্যক্তি তাকে হয়রানীর উদ্দেশ্যে এসআই জিয়াকে হাত করে তাকে আটক করায়। পরে ১ লক্ষ ৫০ হাজার টাকায় রফাদফার কথা শুনেছি। আটকের সময় আরিফের সাথে থাকা মোটরসাইকেলটিও নিয়ে যায় পুলিশ।

আটকের বিষয়ে জানতে বুধবার রাত ১০টায় দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই জিয়াকে ফোন দেওয়া হলে তিনি আটকের বিষয়টি স্বীকার করলেও ঠিক কোন অপরাধে আটক করা হয়েছে তা জানতে চাইলে মোবাইলে কিছু বলা যাবে না বলে তিনি ফোন কেটে দেন। পরের দিন দুপুর দেড়টায় ফাঁড়িতে গিয়ে তাকে না পাওয়ায় আটকের ২০ ঘন্টা পর বিষয়টি নিয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন- সন্দেহজনক নিয়ে আইছি জিজ্ঞাসাবাদের জন্য। সুনির্দিষ্ট কোন অভিযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন- এটা এখনো হয়নি, দেখতেছি, পরে আপনাকে জানাবো। আমাদের এলাকায় তো অনেক অপরাধ হয়, সন্দেজনক ধরেছি, পরে জানাবোনি ভাই আপনাকে এ কথা বলে তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাসকে ফোন দেওয়া হলে আটকের বিষয়টি তিনি রাতেই স্বীকার করেন। তবে ঠিক কি কারণে আটক করা হয়েছে তা তিনি ফাঁড়ির বাইরে থাকায় বলতে পারেননি। তবে বিষয়টি নিয়ে পরের দিন দুপুর দেড়টায় কথা হলে তিনি বলেন- আপনি ফোন দেওয়ার পরে এসআই জিয়া কে আমি ডাক দিয়ে বলে দিয়েছি, আপনি ওসি সাহেবের সাথে কথা বলে চালান দিয়ে দিও। কোন অবস্থাতেই ছাড়ার চিন্তা করবেন না। তাকে তো চালান দিয়ে দিছে। এসময় ওই আটককৃত ব্যক্তিকে চালান দেওয়া হয়নি জানানো হলে তিনি বলেন- আমি কদিন পরে অবসরে চলো যাবো, এখন আমার অফিসারেরা আমাকে ঘুমে রাইখা ওসির সাথে মিল্লা কি করতেছে আমি তা জানি না।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক বুধবার রাতে টাইমস নিউজকে জানান- আল আমিন নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছ। আরিফ নামে কাউকে আটক করা হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর