1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অনুপস্থিত ব্যক্তিদের নামে দেওয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসরত প্রকৃত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ভূমিহীনরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যাদের নামে সরকারি খাস জমির বন্দোবস্ত দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত। অথচ প্রকৃত ভূমিহীন পরিবারগুলো বছরের পর বছর ধরে ওই জমিতে বসবাস ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। কাগজে অন্যরা মালিক হলেও বাস্তবে জমিতে বসবাস করছেন ভূমিহীনরাই। এ অবস্থায় তারা উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভূমিহীন ফারুক হোসেন বলেন, আমরা প্রায় ২১ বছর ধরে এই জমিতে ঘর তুলে বসবাস করছি এবং ফসল ফলাচ্ছি। কিন্তু যাদের নামে বন্দোবস্ত, তাদের কাউকেই এখানে কখনো দেখা যায়নি। কাগজে মালিক অন্যরা আর মাঠে আমরা—এটা কেমন বিচার? আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।

একই কর্মসূচিতে অংশ নেওয়া ভূমিহীন নারী বিবি কুলসুম বলেন, এই জমিই আমাদের একমাত্র আশ্রয়। এখান থেকে উচ্ছেদ করা হলে পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব? তা আমরা জানি না। এই জমিতে টিকে থাকতে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। শহরের লোকেরা বন্দোবস্ত পায়, অথচ আমরা ভূমিহীনরা কিছুই পাই না। সরকার যেন আমাদের বাস্তব অবস্থাটা বিবেচনা করে।

কর্মসূচিতে অংশ নেওয়া ভূমিহীনরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অনুপস্থিত বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের নামে জমি বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানান।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, সরকারি বিধি অনুযায়ী যাদের নামে বন্দোবস্ত রয়েছে, তারাই ওই জমির বৈধ মালিক। বন্দোবস্তকৃত জমিতে অন্য কেউ বসবাস করলে তা অবৈধ দখল হিসেবে বিবেচিত হয়। তবে এ সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর