1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় টাইমস নিউজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমগীর হোসেন বাচ্চু
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৮৩ বার পঠিত

“বদলে যাওয়া বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে “টাইমস নিউজ” নামক অনলাইন মিডিয়ার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) নগরীর কান্দিরপাড় এলাকায় আনন্দ সিটি সেন্টারের ইয়াম্মী পার্টি সেন্টারে টাইমস নিউজের সকল প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় নবীন সাংবাদিকদেরকে আদর্শ ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সকল ধরণের সহায়তাসহ দেশ ও জনগণের কল্যাণে অনলাইন মিডিয়াটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

টাইমস নিউজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরচন্দ্রনগর ইসলামীয়া সিনিয়ার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের প্রভাষক ওয়াসিম , চ্যানেল এস এর জেলা প্রতিনিধি আমির হোসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের কুমিল্লা ব্রাঞ্চের ইনচার্জ আলমঙ্গীর হোসেন ও সাংবাদিক তৌহিদ খন্দকার তপু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিটিভি নিউজ এর সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান, টাইমস নিউজের ভিডিও এডিটর রবিউল ইসলাম ও স্টাফ রিপোর্টার কায়েস আহমেদ, ডিবিসি নিউজের ক্যামেরাম্যান বিপ্লব, একাত্তর টিভির ক্যামেরাম্যান সাইদুর রহমান (সোহাগ), দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট দেলোয়ার হোসেন, সাংবাদিক সাফি, জয়যাত্রা টেলিভিশনের সৌদি- আরব প্রতিনিধি মুখলেসুর রহমান, বার্তা বাজারের প্রতিনিধি আশিকুর রহমান, টাইমস নিউজের সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জামাল উদ্দিন, সাংবাদিক নিয়ামত উল্লাহ, সাংবাদিক সালাউদ্দিন, ফটো সাংবাদিক আব্দুল জলিল, নজরুল ইসলাম, জোবায়ের আহমেদ ও শহিদ মিয়াসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন পেশার সদস্যবৃন্দু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর