কুমিল্লার দাউদকান্দি পৌর সদর কাঠবাজার সংলগ্ন খাদ্য গুদামের সামনে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শনিবার গভীররাতে দাউদকান্দি পৌর বাজারে ডাকাতির প্রস্তুতীকালে যৌথবাহিনীর অভিযানে ৪ ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দাউদকান্দি পৌর সদরের সতানন্দি গ্রামের নাছির খানের ছেলে লামিম খান (২১), পশ্চিম মাইজপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে রিফাত হোসেন (২২), উত্তর নছুরুদ্দী গ্রামের মজিবুর রহমানের ছেলে রাহিম (১৯) ও মুন্সীগঞ্জ জেলার গাজারিয়া উপজেলার ভাসারচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহম্মেদ (২৯। এসময় তাদের সাথে থাকা একটি চাপাতী, ৩টি ছোরা উদ্ধার করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়।