1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন/ টাইমস নিউজ

মোঃ সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন প্রশাসন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত উপজেলার কালিকাপুরের বিষ্ণুপুর এলাকায় মেসার্স ও এসবি ব্রিকসে অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার মোট ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকুর রহমান আবরার। এ সময় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস, আনসারসসহ অন্যরা সার্বিক সহযোগিতা করেন। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর