1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত/ টাইমস নিউজ

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এ আলোচনা সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষে আলোকপাত করা হয়। এছাড়াও যানজট নিরশনে জেলা ও হাইওয়ে পুলিশ, কমিটি পুলিশ, নিরাপদ সড়ক চাই, শ্রমিক সংগঠনগুলো একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সড়ক ও মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং সড়কের পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এসময় উল্লেখিত বিষয়গুলো বাস্তবতায়নে সকলকে সম্মিলিত কাজ করার আহ্বান জানানো হয়। ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুল আফসার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও ইশরাদ হোসাইন, জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই মোঃ শাখাওয়াত হোসেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসা: আয়শা আক্তার, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইলিয়টগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর