1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনার মাধাইয়াতে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত/ টাইমস নিউজ

সোহেল রানা
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

কুমিল্লার চান্দিনা ধানাধীন মাধাইয়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকালে মাধাইয়া ইউনিয়ন ও ৪নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নাওতলা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভুইয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খাঁন। এসময় মাধাইয়া ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা কেএম মনিরুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা যুবদলের আহবায়ক মাওলানা আবুল খায়ের।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মো. শহিদুজ্জামান সরকার, কেরণখাল ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস মাহিন, চান্দিনা উপজেলা যুবদল সদস্য সচিব শাহজাহান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক ও মাধাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি কে.এম. জামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কামাল মুন্সি, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ইমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুবদল নেতা হাজী আবদুল মান্নান, সোহেল বিন রাজ্জাক, রাশেদ, খোকন, আবদুস সাত্তার, মাসুম, মো. উজ্জ্বল, মো. মকবুল হোসেন, পৌর শ্রমিকদল সভাপতি মো. সোহেল মুন্সী সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর