1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় প্রাথমিক শিক্ষা অফিসার ও অবসরপ্রাপ্ত ১৪জন শিক্ষককে সংবর্ধনা

সোহেল রানা
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পঠিত

কুমিল্লার চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অবসরপ্রাপ্ত ১০জন প্রধান শিক্ষক এবং ৪ জন সহকারী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার আয়োজনে বুধবার (১২ মার্চ) বিকেলে চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. আমির হোসেন পাটওয়ারী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রানী পোদ্দার, নূরজাহান আক্তার, মোহাম্মদ কামাল উদ্দীন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য শারমিন সুলতানা’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বকসী, চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছফিউল্লাহ, সিনিয়র যুগ্ম-সম্পাদক তাহসিনা আক্তার, নূরুল হক, সাংগঠনিক সম্পাদক একেএম নজরুল ইসলাম, সহ-সম্পাদক (মহিলা) কানিজ ফাতেমা, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-শিক্ষা সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর