জয়পুরহাট জেলার ক্ষেতলালে ফারহান (৩) ও শাফায়েত (৩) নামের দুই শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার(৭ মার্চ) বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রসুলপুর- সাঞ্জাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান (৩) রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামের মোঃ সোহাগ হোসেনের পুত্র এবং শাফায়েত (৩) একই গ্রামের মোঃ সরোয়ার হোসেনের পুত্র। জানা গেছে, শুক্রবার দুপুরে ফারহান (৩) ও শাফায়েত (৩) খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।