1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর ২৪তম বর্ষপূর্তিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা

ওসমান এহতেসাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সংবাদপত্র দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। শুক্রবার সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল মঞ্চ কার্যালয়ে উপস্থিত হয়ে পত্রিকাটির সম্পাদক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সমাজসেবা সম্পাদক ফিরোজ উদ্দিন, নির্বাহী সদস্য রাজিব দাস (তুষার), সদস্য সৈয়দুল করিম খাঁন, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান সাঈদ, মোঃ কামাল উদ্দিন ও শাকিল আহমেদ। চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ দীর্ঘ ২৪ বছর ধরে সত্য ও ন্যায়ের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই পত্রিকা চট্টগ্রামের মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা সবসময় মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে থাকবে। সংস্থার অন্যান্য নেতৃবৃন্দও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর