কুষ্টিয়ার দৌলতপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালবাসার মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দল। দিবসটি উপলক্ষ্যে রাতের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে দৌলতপুর উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী প্রজন্ম দল। দলের জেলা সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ (শুভ)র নেতৃত্বেপুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সহ-সভাপতি আলম মাহামুদ, সহ-সভাপতি সেন্টু মোল্লা, দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি বিজয় মাহামুদ, সাধারণ সম্পাদক মুনতাসির পলাশ, সহ-সভাপতি মহাসিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিওন খান,সহ-সভাপতি রেজাউল ইসলাম, ইউনিয়ন নেতা আওয়াল ফকির,রানা সহ আরও অনেকে।