কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবীর খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো: তৈয়ব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ইকবাল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত আয়োজিত তিনদিনব্যাপী মেলায় নামজারি আবেদন, খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা গ্রহণকারী কয়েকজন উপকারভোগীর হাতে সেবাসংক্রান্ত ডকুমেন্টস তুলে দেওয়া হয়।