কুমিল্লার মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, কৃষি কর্মকর্তা শাহে আলম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও সদস্য সচিব এম. এম. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদক, জুয়া, চাঁদাবাজি ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমন ও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।