1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা টিপু।

তিনি বলেন, অনুষ্ঠানের প্রকৃত অতিথি আমরা নই, তোমরাই—বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। তোমাদের মেধার স্বাক্ষর ভবিষ্যতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আরও উজ্জ্বল হবে—এই প্রত্যাশা করি।

একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শিক্ষকদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রাখেন বাবা-মা। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, কুমিল্লা মডার্ন হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সংগঠনের শিক্ষা সম্পাদক মো. আব্দুল আলীম এবং জেলা শাখার সাধারণ সম্পাদক এম টি জামান নাঈম।

সাংস্কৃতিক সংগঠক এস এ এম আল মামুনের সঞ্চালনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন, মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, ওয়াইডব্লিউসিএ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী, আনন্দধারা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আফরোজা হাসনাতসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানে জেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।

এদিকে অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার কুমিল্লা জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করেন।

এতে আব্দুল আওয়াল খানকে সভাপতি, আফরোজা হাসনাতকে সিনিয়র সহ-সভাপতি, ফেরদৌসি আক্তার, আবুল খায়ের ও কলি চৌধুরীকে সহ-সভাপতি, এম টি জামান নাঈমকে সাধারণ সম্পাদক এবং এস এ এম আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর