1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

শরিফুল ইসলাম (শরীফ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় ৩ দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা তেজগাঁওস্থ ভূমি অফিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ভোলাহাট উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমবায় অফিস সহকারী মোঃ আব্দুল জলিল, আরডিও মোঃ সবুজ আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ার জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

মেলা উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, যেমন নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর বিষয়ে তথ্যসেবা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর