1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে দীর্ঘদিন ধরে অবহেলায় প্রধান সড়ক, খানাখন্দে জনদুর্ভোগ চরমে

আত্রাই প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার নদী তীরবর্তী ঐতিহ্যবাহী সাব-রেজিস্ট্রার অফিসকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রথম বাণিজ্যিক এলাকার প্রধান সড়কটি (জাতআমরুল রেলিব্রাদার্স তিনমাথা মোড়–বিহারীপুর তিনমাথা মোড়) দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতায় পথ চলা আরও দুর্বিষহ হয়ে ওঠে। ফলে আত্রাই থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাব-রেজিস্ট্রার অফিসে যাতায়াতে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে বিএনপি সরকারের আমলে সড়কটি প্রথম ইট সোলিং (এইচবিবি) করা হয় এবং পরবর্তীতে পাকা করা হয়। তবে এরপর দীর্ঘ সময় ধরে কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় ধীরে ধীরে সড়কটির অবস্থা নাজুক হয়ে পড়ে।

এ পথে নিয়মিত চলাচলকারী শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “রাস্তার অবস্থা খুবই খারাপ। গাড়ি আসতে চায় না, স্কুলে যেতে আমাদের অনেক কষ্ট হয়। দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হব।”

আত্রাই দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে ক্রেতা ও যানবাহনের চলাচল কমে গেছে। এতে ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বণিক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান বলেন, সড়কটি দীর্ঘদিন অবহেলিত থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি জানান তিনি।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কারের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন বলেও জানান।

স্থানীয়দের আশা, দ্রুত উদ্যোগ নিলে গুরুত্বপূর্ণ এই সড়কটি আবারও স্বাভাবিক চলাচলের উপযোগী হয়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর