1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সদর দক্ষিণে ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা-এ ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় ভূমিসেবা মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রদক্ষিণ করে। সারা দেশের ন্যায় ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খাঁন, উপজেলা সাব-রেজিস্টার কার্তিক জোয়ারদ্দার, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ ভূমি অফিসের কর্মচারীরা।

র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে ভূমির মালিক ও সেবাগ্রহীতাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ভূমিসেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ নয়। বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে ভূমিসেবাকে আধুনিকায়ন করা হয়েছে। এখন নাগরিকরা ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর