1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সারাদেশের ন্যায় দাউদকান্দিতেও তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৩ বার পঠিত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” বাস্তবায়নে সরকারের উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দিতে উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ভূমি সেবা মানুষের অন্যতম মৌলিক প্রশাসনিক চাহিদা। দীর্ঘদিনের জটিলতা, হয়রানি ও দালালচক্রের অপতৎপরতা দূর করে ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতেই সরকারের এ উদ্যোগ।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম গ্রামীণ জনপদেও ইতিবাচক পরিবর্তন আনছে। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর এবং অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় সাধারণ মানুষ এখন ঘরে বসেই অনেক সেবা পাচ্ছেন।

মেলার শেষ দিনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি ইউনিয়নভিত্তিক সর্বোচ্চ ভূমি কর আদায়কারীকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে ভূমি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এতে জনগণের সময়, অর্থ ও ভোগান্তি কমছে।

তিনি আরও বলেন, কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর আশ্রয় না নিয়ে সরাসরি সরকারি সেবা গ্রহণে জনগণকে সচেতন হতে হবে। জনগণের অংশগ্রহণ ও সচেতনতাই দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মূল শক্তি।

মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান উত্তোলন, অনলাইন আবেদনসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর